আলমডাঙ্গায় ইয়াবাসহ পুলিশের হাতে একজন আটক

আপডেট: December 11, 2022

  • ফেইসবুক শেয়ার করুন
পুলিশের মাঝে ইয়াবা ট্যাবলেটসহ আটককৃত আসামি সাইফুল ইসলাম
পুলিশের মাঝে ইয়াবাসহ আটককৃত আসামি সাইফুল ইসলাম » আপডেট নিউজ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাইফুল ইসলাম নামের একজনকে আটক করেছে পুলিশ। রবিবার (১১ই ডিসেম্বর) দুপুরে উপজেলার চিৎলা গ্রাম হতে তাকে আটক করা হয়। আটককৃত সাইফুল ইসলাম (৪৩) চিৎলা গ্রামের মৃত আফসার বিশ্বাসের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, আলমডাঙ্গা থানাধীন বড়গাংনী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক বশির উদ্দিনের নেতৃত্বে এএসআই বাদশা আলমগীর সঙ্গীয় ফোর্সসহ রবিবার দুপুর সোয়া ২টার দিকে চিৎলা গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে সাইফুল ইসলামকে তার বসতবাড়ি হতে ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। আটককৃত সাইফুল ইসলামের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এম.এ.আর.নয়ন/স্টাফ রিপোর্টার/আপডেট নিউজ

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network