শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

জাতির বীর সন্তানদের শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

আপডেট: December 15, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে জনতার ঢল নামবে জাতীয় স্মৃতিসৌধে। এরই মধ্যে সাভারের নবীনগরে অবস্থিত পুরো স্মৃতিসৌধ এলাকা ধুয়ে-মুছে পরিষ্কার করা হয়েছে।

জানা গেছে, প্রায় দেড় মাস ধরে পুরো সৌধ প্রাঙ্গণ ধুয়ে-মুছে ও রং-তুলির আঁচড়ে প্রস্তুত করা হয়েছে। এছাড়া আলোকসজ্জাসহ সিসি ক্যামেরা স্থাপনের কাজ শেষ হয়েছে। শ্রদ্ধা নিবেদনে জাতীয় স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত।এদিকে এক প্রহর পর জাতির এ শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাবেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিদেশি কূটনীতিকরা।

বৃহস্পতিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে দেখা যায়, ধুয়ে-মুছে পরিষ্কার করা হয়েছে পুরো স্মৃতিসৌধ এলাকা। জাতীয় স্মৃতিসৌধের বিভিন্ন স্থাপনা, সিঁড়ি রং-তুলির আঁচড়ে সাজিয়ে তোলার পাশাপাশি সৌন্দর্যবর্ধনের জন্য বিভিন্ন ধরনের ফুলের চারা রোপণ করা হয়েছে। এখন চলছে শেষ মহূর্তের প্রস্তুতি।

প্রায় দেড় মাস ধরে স্মৃতিসৌধের প্রধান ও দ্বিতীয় ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের ডিভাইডারসহ স্মৃতিসৌধের বিভিন্ন স্থাপনা এবং সিঁড়িতে রং-তুলির আঁচড়ে নতুনত্বের রূপ দেওয়া হয়েছে। পুরো সৌধ প্রাঙ্গনের ভেতরে বাহারি ফুলের চারা দিয়ে সৌন্দর্যবর্ধন করা হয়েছে। রংবেরঙের বাতি দিয়ে আলোকসজ্জা করা হয়েছে।
এছাড়া লেকের পাড় সংস্কারের পাশাপাশি পানি পরিষ্কার করার কাজ শেষ হয়েছে। সৌধ এলাকার চারদিকে কয়েকশ সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। গত ৪ ডিসেম্বর থেকে সৌধ এলাকায় জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

নিরাপত্তার ব্যাপারে ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সৌধ এলাকাসহ মহাসড়কে প্রায় ৩ হাজার ৫০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া সিসি ক্যামেরা স্থাপনসহ গুরুত্বপূর্ণ স্থানে ওয়াচ টাওয়ার বসানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network