শিরোনাম
খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার গাজীপুরে ধর্ষণের মামলায় এনসিপি নেতা আটক উজিরপুরে ভিক্ষুক পুনর্বাসনে হতদরিদ্রদের মাঝে অটোভ্যান বিতরণ

দর্শনায় ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক

আপডেট: December 16, 2022

  • ফেইসবুক শেয়ার করুন
পুলিশের মাঝে ফেন্সিডিলসহ আটককৃত ৩ মাদক কারবারি
পুলিশের মাঝে ফেন্সিডিলসহ আটককৃত ৩ মাদক কারবারি » আপডেট নিউজ

চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তিন মাদক কারবারিকে আটক করেছে। শুক্রবার (১৬ই ডিসেম্বর) ভোরে পৌরশহরের দক্ষিণ চাঁদপুর গ্রাম হতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, দর্শনা থানাধীন মদনা গ্রামের মৃত নজির আহম্মেদের ছেলে আব্দুল হালিম (৩৬), দক্ষিণ চাঁদপুর গ্রামের মৃত দানেস মণ্ডলের ছেলে আক্তার হোসেন (৫৫) এবং পারকৃষ্ণপুর গ্রামের মজিবুল হকের ছেলে সেলিম হোসেন (২৩)। তাদের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এইচ.এম লুৎফুল কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার এসআই সোহেল রানা এবং এএসআই মামুনুর রহমান সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার ভোর সাড়ে ৫টার সময় দর্শনা থানাধীন দক্ষিণ চাঁদপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে দক্ষিণ চাঁদপুর গ্রামের আক্তার হোসেনের বাড়ির পিছনের পাকা রাস্তার উপর হতে তিনজনকে আটক করা হয়। আটককৃতদের প্রত্যেকের হাতে থাকা বাজার করা ব্যাগের মধ্যে থেকে উদ্ধার করা হয় মোট ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল।

এম.এ.আর.নয়ন/স্টাফ রিপোর্টার/আপডেট নিউজ

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network