শিরোনাম
গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব বরগুনা পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, গ্রেপ্তার ৭ তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বিশ্বকাপ ফাইনাল কাতারে, অতিরিক্ত পুলিশ মোতায়েন ব্রাহ্মণবাড়িয়ায় 

আপডেট: December 18, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: আর্জেন্টিনা ও ফ্রান্সের ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে আজ রোববার (১৮ ডিসেম্বর) পর্দা নামবে ফুটবল বিশ্বকাপের। ম্যাচ নিয়ে সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস আর উত্তেজনার শেষ নেই। এ অবস্থায় খেলা চলাকালীন বা পরবর্তী সময়ে সমর্থকরা যেন কোনো ধরনের সংঘাতে জড়িয়ে না পড়ে সেজন্য ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জোরদার করা হচ্ছে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন বলেন, শহরের যে কয়েকটি পয়েন্টে বড়পর্দায় খেলা দেখানো হবে, সেসব স্থানে টহলে থাকবে পুলিশ সদস্যরা। এছাড়া খেলাকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে শহরে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।

উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে অনুষ্ঠিত কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ ঘিরেও ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল জেলা পুলিশ। মূলত ফাইনাল ম্যাচের আগেই আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এ ছাড়া আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যকার অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের পরেও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের খেওয়াই গ্রামে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network