আপডেট: December 22, 2022
ছবি: আপডেট নিউজ
পেয়ারা বহনকারী পিকআপে তল্লাশি চালিয়ে ২১৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুই মাদককারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার (২১শে ডিসেম্বর) রাতে চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন হুলিয়ামারী গ্রাম হতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, দর্শনা থানাধীন ছয়ঘরিয়া গ্রামের মাঝপাড়ার মৃত জয়নাল মণ্ডলের ছেলে হোসেন মণ্ডল (৩১) এবং মাদারীপুর সদর থানাধীন চাপাতলি গ্রামের মৃত সাহেদ আলী শিকদারের ছেলে রাসেল শিকদার (৩২)।
বিষয়টি নিশ্চিত করে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এইচ.এম লুৎফুল কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৮টা ২০ মিনিটের সময় তিতুদহ ক্যাম্পের ইনচার্জ এসআই আনোয়ারুল হক এবং এএসআই ইদ্রিস আলী সঙ্গীয় ফোর্সসহ হুলিয়ারী গ্রামস্থ গোলাপনগর তিন রাস্তার মোড়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে পেয়ারাভর্তি একটি পিকআপে (ঢাকা মেট্রো ন ১৯-৮১৬৩) তল্লাশি চালিয়ে ২১৬ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদককারবারিকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
এম.এ.আর.নয়ন/স্টাফ রিপোর্টার/আপডেট নিউজ

