শিরোনাম
খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার গাজীপুরে ধর্ষণের মামলায় এনসিপি নেতা আটক উজিরপুরে ভিক্ষুক পুনর্বাসনে হতদরিদ্রদের মাঝে অটোভ্যান বিতরণ

জীবননগরের উথলীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

আপডেট: December 27, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

উথলী বাসস্ট্যান্ড মোড়ের একটি দোকানে অভিযান পরিচালনা করছেন সজল আহম্মেদ » আপডেট নিউজ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (২৭শে ডিসেম্বর) দুপুরে পরিচালিত ভ্রাম্যমাণ এই অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

তিনি জানান, মঙ্গলবার দুপুরে জীবননগর উপজেলার উথলী বাসস্ট্যান্ড মোড়ের মেসার্স লিজা স্টোর, সেসার্স নদী নেহা ফল ঘর এবং সেমার্স মুভি স্টোরে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে মেসার্স লিজা স্টোরের স্বত্বাধিকারী হাফিজুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ও ৫১ ধারায় ৫ হাজার টাকা এবং মেসার্স নদী নেহা ফল ঘরের স্বত্বাধিকারী নজরুল ইসলাম, মেসার্স মুভি স্টোরের স্বত্বাধিকারী মাহফুজুর রহমানকে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে একই আইনের ৫১ ধারায় ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।

জীবননগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমান এবং চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের একটি দল অভিযান পরিচালনার কাজে সহযোগিতা করেন। সজল আহম্মেদ আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এম.এ.আর.নয়ন/স্টাফ রিপোর্টার/আপডেট নিউজ

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network