শিরোনাম
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার

দর্শনা থানার নাবাগত ওসির সাথে হিজলগাড়ী প্রেস ক্লাব সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

আপডেট: April 9, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ

চুয়াডাঙ্গার দর্শনা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদের সাথে হিজলগাড়ী প্রেস ক্লাব সদস্যদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার সময় দর্শনা থানার ওসির অফিস কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে দর্শনা থানার নবাগত ওসি ফেরদৌস ওয়াহিদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন হিজলগাড়ী প্রেস ক্লাবের সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক লাবলুর রহমান, সহ-সভাপতি সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক এম.এ.আর.নয়ন, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম জনি, সদস্য এম.এইচ.সম্রাট, সাইদুর রহমান, চুয়াডাঙ্গা পরিবারের পরিচালক আশরাফুল প্রধান, গড়াইটুপি ইউপি সদস্য জুয়েল রানা প্রমুখ।

উল্লেখ্য, ফেরদৌস ওয়াহিদ গত ১লা এপ্রিল দর্শনা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি দামুড়হুদা মডেল থানার ওসি ছিলেন। দর্শনা থানায় ওসি হিসেবে যোগদান করায় শনিবার রাতে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন হিজলগাড়ী প্রেস ক্লাবের সদস্যরা।

প্রতিবেদক: এম.এ.আর.নয়ন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network