১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

চুয়াডাঙ্গায় ছিন্নমূল শিশুদের মাঝে ছাত্রলীগের ঈদ উপহার

আপডেট: এপ্রিল ২০, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে সমাজের ছিন্নমূল শিশুদের মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকালে চুয়াডাঙ্গা সরকারি কলেজ চত্বর থেকে ছিন্নমূল শিশুদের মাঝে ঈদ উপহার তুলে দেন চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজী ইমদাদুল হক সজল।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান নিপ্পন, ইমরান আহাম্মেদ, আরফিন সজিব, পাপন আহামেদ সবুজ, আদিব জোয়াদ্দার, ফারহান রাব্বি, আব্দুস সালেকিন, তানজিল তন্ময়, সাহেদ, আহাদ, সাব্বির, রাইসুল, আশিক, সাওন, ঈমন, অনিক, রোমেল, আল-মামুন প্রমুখ।

গাজী ইমদাদুল হক সজল বলেন, ‘সমাজের ছিন্নমূল শিশুরা যেনো ঈদ আনন্দ থেকে বঞ্চিত না হয় সেজন্য তাদের মাঝে বৃহস্পতিবার বিকালে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ঈদ উপহার তুলে দেওয়া হয়। ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও আনন্দ। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা।’

প্রতিবেদক: এম.এ.আর.নয়ন। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network