১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত

সোহেল চৌধুরী কবিতা পাঠ করলেন সংগীতা চৌধুরী

আপডেট: মে ১৩, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

এ আল মামুন, বিনোদন ডেস্কঃ

একজন কবির নির্দিষ্ট কোনো দেশ থাকে না। তার সীমানা পুরো বিশ্বব্রহ্মাণ্ড। কবি সোহেল চৌধুরী সূদুর ফ্লোরিডায় বসে লিখলেন কবিতা ‘আমার মায়ের সুঘ্রাণ’। আর যিনি মিষ্টি কণ্ঠে আবৃত্তি করলেন কবিতাটি, তিনি আর কেউ নন অভিনয় ও বাচিকশিল্পী সংগীতা চৌধুরী।

সংগীতা একাধারে অভিনয় ও বাচিক শিল্পী। এছাড়াও প্রশিক্ষক, আবৃত্তি বিভাগ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা। সদস্য, গভর্নিং বডি, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইন্সটিটিউট। সদস্য, প্রিভিউ কমিটি, বাংলাদেশ টেলিভিশন।

কবিতায় কবি তার মায়ের প্রতি মমতা ও স্বদেশের প্রতি প্রেম সমান্তরাল ভাবে তুলে ধরেছেন। কবিতার প্রতিটি পঙক্তিতে রয়েছে উপমা ও অলঙ্কারের সংমিশ্রণ। প্রবাসে থেকে দেশের প্রতি টান, স্বদেশে ফেরার আকুলতা সবকিছুই উঠে এসেছে তার কবিতাটিতে।

তেমনি শিল্পী সংগীতা চৌধুরীও কবিতাটি আবৃত্তি করেছেন পরম মমতা, আবেগ, আকাঙ্খার অভিব্যক্তিতে। তার বাচিক অভিনয় আপনার কাছে পুরো কবিতাটি দৃশ্যমান করে ফুটিয়ে তুলবে। চোখ বন্ধ করলেই ভেসে উঠবে কবিতার পুরো বিষয়বস্তু।

জানা গেছে, মা দিবসে রোববার (১৪ মে) কবিতাটি অবমুক্ত হবে ইউটিউবে। পুরো বিষয়টি পরিচালনা করেছেন বক্স অফিস বিডির কর্ণধার রাজীব আহমেদ।

বহুমাত্রিক প্রতিভার অধিকারী কবি সোহেল চৌধুরী চট্টগ্রামের বাঁশখালীতে জন্মগ্রহণ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে স্নাতকোত্তর করেন তিনি। করেন ক্যাপ্লন বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ। তিনি ফ্লোরিডায় বসবাসরত। তিনি একাধারে কবি, গীতিকার ও প্রযোজক।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network