শিরোনাম
জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন

জীবননগরের উথলীতে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপডেট: August 23, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী হাইস্কুল মাঠে ১৬ দলের অংশগ্রহণে নকআউটভিত্তিক ‘উথলী ফুটবল টুর্নামেন্ট-২০২৩’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উথলী যুবসমাজের আয়োজনে বুধবার (২৩ আগস্ট) বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান। টু্র্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহাম্মদ প্রদীপের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উথলী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল মান্নান পিল্টু, উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি সালাউদ্দীন কাজল, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জি এ জাহিদুল ইসলাম, উথলী প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিল্টু, উথলী ইউপির ৪নং ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর আলম, উথলী ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান লুতু, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম কলম, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহসান হেলা, সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সাংবাদিক মহিবুল ইসলাম মুকুল, মুতাছিন বিল্লাহ, রিপন হোসেন, এ আর ডাবলু, রাসেল হোসেন মুন্না, এম.এইচ.সম্রাট, উথলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লিমন ফেরদৌস লিয়ন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলাম মনিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী ম্যাচে দামুড়হুদার চিৎলা-গোবিন্দহুদা ফুটবল একাডেমি জীবননগরের কাটাপোল ফুটবল একাদশের কাছে ৩-০ গোলে পরাজিত হয়। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আব্দুস সবুর। সহকারী রেফারি ছিলেন রবিউল ইসলাম ও ইকরামুল হাসান নিপুণ। শত শত দর্শক মাঠে উপস্থিত হয়ে খেলাটি উপভোগ করেন এবং এমন একটি বড় টুর্নামেন্ট আয়োজন করার জন্য আয়োজক কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। খেলা শেষে রাবা ফাউন্ডেশন অ্যান্ড গ্রন্থাগারের সৌজন্যে কাটাপোল ফুটবল একাদশের খেলোয়াড় ইকরামুলের হাতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

প্রতিবেদক: এম.এ.আর.নয়ন

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network