চরফ্যাসনে নিত্যপ্রয়োজনীয় পন্যের মূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং

আপডেট: October 3, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাসন( ভোলা): চরফ্যাসনে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সরকারের বেধে দেওয়া সীমার মধ্যে রাখার লক্ষে বাজার মনিটরিং করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেক মুহিদ। মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুর ২ টায় চরফ্যাসন বাজারে বিভিন্ন পাইকারি ও খুচরা মুদি দোকানে গিয়ে তিনি পন্যের মূল্য তালিকা যাচাই করেন। এ সময় কয়েকটি দোকানে যথাযথভাবে মূল্য তালিকা না থাকায় দোকানদারকে সতর্ক করেন তিনি।

মনিটরিংকালে চরফ্যাসন থানার ওসি শাখাওয়াত হোসেন, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অধ্যাপক মনির উদ্দিন চাষী, সাধারণ সম্পাদক জাকির হোসেন, মুদি ব্যবসায়ী সমিতির সভাপতি মাঈনুল ইসলাম মনির সহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় সাংবাদিকদের সাথে আলাপকালে সহকারী কমিশনার (ভূমি) সালেক মুহিদ বলেন, নিত্যপ্রয়োজনীয় পন্যসামগ্রী ভোক্তাদের ক্রয়সীমার মধ্যে রাখার জন্য বাজারে সরকারের বেধে দেওয়া মূল্য তালিকা বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হকের নেতৃত্বে আমাদের টিম কাজ করছে, এরই অংশ হিসেবে আজ আমরা বাজার মনিটরিং করেছি। তিনি জানান, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network