চরফ্যাসনের সামরাজ মৎস্য ঘাটে মা ইলিশ সংরক্ষণে সচেতনতা সভা

আপডেট: October 9, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাসন (ভোলা) থেকেঃ ২০২৩-২৪ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরাধীন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ইলিশের অভয়াশ্রম সংলগ্ন এলাকা চরফ্যাসন উপজেলার মাদ্রাজ ইউনিয়নের সামরাজ মৎস্য ঘাটে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ অক্টোবর )
সন্ধ্যায় উপজেলার বৃহৎ সামরাজ মৎস্য ঘাটে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় চরফ্যাসন শাখার আয়োজনে জেলে ও মৎস্যজীবিদের নিয়ে জনসচেতনতামূলক এই সভা অনুষ্ঠিত হয়।
সামরাজ মৎস্য ঘাট আড়তদার মালিক সমিতির সভাপতি জয়নাল আবেদীন মিয়ার
সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় উপ-পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ, সদ্য যোগদানকৃত জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আযাদ, মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় সহকারী পরিচালক নাছির উদ্দীন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার,
মাদ্রাজ ইউপি’র সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক জমাদার, সামরাজ মৎস্য ঘাট আড়তদার মালিক সমিতির সাধারণ সম্পাদক আলাউদ্দিন পাটওয়ারী।
এ সময় ইউপি সদস্যবৃন্দ, মৎস্য কর্মকর্তা সাঈদুর রহমান, এলাকার মাঝি, জেলে,আড়ৎদারেরা এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ থাকবে।
এ সময় তারা বলেন, জাটকা নিধন বন্ধ করুন, মা ইলিশ রক্ষায় আইন মেনে চলুন, প্রজনন বৃদ্ধিতে সহায়তা করুন । তারা হুশিয়ার করে বলেন, জাটকা ও মা ইলিশ নিধন বন্ধ না হলে অপরাধীদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network