চরফ্যাসনে শেখ রাসেল দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আপডেট: October 18, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাসন (ভোলা) থেকেঃ
“শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক, নির্মল, দুর্জয়” এই প্রতিপাদ্যে চরফ্যাসনে শেখ রাসেল দিবস ২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে চরফ্যাসন উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
বুধবার (১৮ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, বিশেষ অতিথি ছিলেন চরফ্যাসন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, কৃষি অফিসার ওমর ফারুক। অনুষ্ঠানে বিভিন্ন সরকারী বেসরকারী কর্মকর্তাগণ , বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকগণ ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ইতিহাসের নিকৃষ্টতম হত্যাকাণ্ডের শিকার বঙ্গবন্ধু ও বঙ্গমাতার কনিষ্ঠপুত্র শেখ রাসেল এর শৈশবের বিভিন্ন অনুকরণীয় দিক শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network