মাদ্রাসা শিক্ষার উন্নয়ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এমপি জ্যাকব

আপডেট: October 21, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাসন (ভোলা):যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি চরফ্যাসন ও মনপুরার সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও দেশের মানুষের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের এমন কোন ক্ষেত্র নেই যেখানে বর্তমান সরকারের উন্নয়নের ছোয়া লাগেনি। মাদ্রাসা শিক্ষার অভূতপূর্ব উন্নয়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার(২১অক্টোবর ) বিকেল ৪টায় চরফ্যাসন ডাকবাংলোয় মাদ্রাসা
শিক্ষকদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাসন উপজেলা
শাখা কর্তৃক আয়োজিত মৃত ও অবসরপ্রাপ্ত ২২জন মাদরাসা শিক্ষককে চার লাখ চল্লিশ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান ও অফিসার্স ক্লাব হলরুমে সদ্য এমপিওভুক্ত ৮ টি মাদরাসার শিক্ষক কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে পৃথক পৃথক অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। এসময় তিনি তার
নির্বাচনী এলাকা চরফ্যাসন ও মনপুরা উপজেলার রেকর্ড উন্নয়নের চিত্র তুলে
ধরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চান । অনুষ্ঠানে উপজেলা জমিয়ত সভাপতি মাওলানা নিজামউদ্দিন হুমায়ুন সরমানের সভাপতিত্বে ও উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান এর সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান
জয়নাল আবেদীন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল
ইসলাম ভিপি, পৌর মেয়র মোঃ মোরশেদ, সহকারী কমিশনার (ভূমি) সালেক মুহিদ,
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, জমিয়াতুল মোদার্রেছীন জেলা কমিটির সভাপতি মাওলানা আব্দুল খালেক প্রমুখ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network