চরফ্যাশনে অটোচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

আপডেট: December 20, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:: ভোলার চরফ্যাশন উপজেলায় মো. হারুন নামে এক অটোচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার সকাল সাড়ে ৯টার দিকে চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হামিদপুর গ্রামের মেঘনা নদীর তীরবর্তী স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হারুন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনু পালোয়ানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ওই এলাকার মেঘনা নদীর তীরবর্তী খোলা জায়গায় অটোচালক হারুনের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেন পুলিশ। পুলিশের ধারণা, অন্য কোথাও তাকে গলা কেটে হত্যা করে এই স্থানে ফেলে রেখেছে দুর্বৃত্তরা।

চরফ্যাশন থানার ওসি শাখাওয়াত হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তবে কে বা কাহারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network