বরিশালে নির্বাচন বর্জনের দাবিতে লিফলেট বিতরন

আপডেট: January 2, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: একতরফা প্রহসনের নির্বাচন বর্জন ও নির্বাচনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সরকারের পদত্যাগ,নির্দলীয় তদারকি সরকারের অথীনে নির্বাচন ও জনজীবনের সংকট নিরসনের দাবিতে গণআন্দোলগড়ে তোলার আহবান জানিয়ে বরিশাল নগরীর বিভিন্নস্থানে বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সমন্বয়ে নেতৃবৃন্দ লিফলেট বিতরন করে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নগরীর প্রানকেন্দ্র সদররোড থেকে লিফলেট বিতরন কার্যক্রম শুর করে তারা। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, বিপ্লবী কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় সদস্য অধ্যাপক নৃপেন্দ নাথ বাড়ৈ ও বাসদ বরিশাল জেলা সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

পরে নেতৃবৃন্দ নগরীর বিভিন্ন যানবাহন সহ পথচারিদের মধ্যে লিফলেট বিতরন করে ৭ই জানুয়ারী সরকারের প্রহসনমূলক নির্বাচন বর্জন ও ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকার আহবান জানান। এসময় পথচারিরা হাতে লিফলেট পেয়ে এক প্রকার আন্দোলনের প্রতি সমর্থন জানাতে দেখা যায়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network