তালতলীতে মেছো বাঘের বাচ্চা উদ্ধার

আপডেট: January 22, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনা প্রতিনিধি:: বরগুনার তালতলীর বড়ভাই জোড়া এলাকা থেকে মেছো বাঘের একটি বাচ্চা উদ্ধার করে টেংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়েছে।

সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার সোনাকাটা-টেংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য এটি অবমুক্ত করে উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা।

এর আগে, উপজেলার বড়বগী ইউনিয়নের বড়ভাই জোড়া এলাকা থেকে মেছো বাঘের একটি বাচ্চা উদ্ধার করে স্থানীয়রা। পরে বন বিভাগকে খবর দেয়। এটির উচ্চতা প্রায় দেড় ফুট ও দৈর্ঘ্যে দুই ফুট। গায়ে ডোরাকাটা দাগ রয়েছে। মুখমন্ডল বিড়ালের মতো। গায়ের রং ধূসর।উপজেলা রেঞ্জ অফিসার মো. মনিরুল ইসলাম বলেন, মেছো বাঘের বাচ্চাটি উপজেলার বড়ভাই জোড়া এলাকার কাছেম হাওলাদারের বাড়ির পেছনে একটি জালে আটকে যায়। আমরা মেছো বাঘের বাচ্চাটি উদ্ধারের পর পর্যবেক্ষণ করেছি। সুস্থ থাকায় দুপুরেই উপজেলা নির্বাহী অফিসারসহ আমরা টেংরাগীরি বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করেছি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network