বরিশাল হবে আধুনিক ও মাদকমুক্ত: পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

আপডেট: January 25, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, আমরা বরিশালকে একটি আধুনিক শহরে রূপান্তরিত করতে চাই। এখানকার ছেলেমেয়েদের লেখাপড়ার মান উন্নত করতে চাই। এখানকার স্কুল-কলেজের মান আরো উন্নত করতে চাই। বরিশাল হবে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত।
বৃহস্পতিবার বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে ৫২তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা জেলা পর্যায়ে শীতকালীন খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, যুব সমাজকে লেখাপড়া ও খেলাধুলার প্রতি মনযোগী হতে হবে এতে তারা মাদক থেকে দূরে থাকবে।

তিনি আরো বলেন, আমরা ভোলা থেকে বরিশালে গ্যাস নিয়ে আসছি। আগামী ৩-৪ মাসের মধ্যে টেন্ডার হবে। গ্যাস এলে বরিশালে শিল্প কারখানা হবে। বরিশাল সদর উপজেলার লামচরিতে ২০০ একর জমি অধিগ্রহণ করেছি, সেখানে অর্থনৈতিক জোন গড়ে তোলা হবে। সেখানে বিদেশিরা এসে বিভিন্ন শিল্প-কারখানা গড়ে তুলবে। এসব স্থানে কর্মসংস্থান সৃষ্টি করতে হলে যুব সমাজকে সেভাবেই তৈরি হতে হবে। সেজন্য লেখাপড়া করতে হবে, শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে।

জাহিদ ফারুক বলেন, গত ৫ বছরে আমি খুব কম সংখ্যককে চাকরি দিতে পেরেছি। কারণ তাদের লেখাপড়ার মান ভালো ছিল না, পরীক্ষার ফলাফল খুবই নিম্নমানের ছিল। সবার প্রতি আহ্বান জানাই ভালোভাবে লেখাপড়া করবে, যখনই সময় পাবে খেলাধুলা করবে।এ সময় উপস্থিতি ছিলেন- বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের বরিশাল অঞ্চলের পরিচালক প্রফেসর মো. মোয়াজ্জেম হোসেন, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন প্রমুখ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network