নলছিটিতে কলেজের ল্যাব থেকে ১৬ ল্যাপটপ চুরি

আপডেট: January 30, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

নিজিস্ব প্রতিবেদক:: ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ থেকে ১৬টি ল্যাপটপ চুরি হয়েছে।সোমবার (২৯ জানুয়ারি) রাতের কোনো এক সময় বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া ইউনিয়নের বুড়ির হাট এলাকায় অবস্থিত কলেজটিতে এ ঘটনা ঘটে।মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, কলেজের অধ্যক্ষের কক্ষের সামনের বারান্দার গেটের গ্রিল ভেঙে কলেজের দ্বিতীয় তলার শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবের দরজা ভেঙে ১৬টি ল্যাপটপ চুরি করা হয়। চুরির আগে সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেয় চোরচক্র। মঙ্গলবার সকালে কলেজ কর্তৃপক্ষ চুরির বিষয়টি বুঝতে পেরে পুলিশে খবর দেয়।

নলছিটি থানার ওসি মো.মুরাদ আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, চুরির ঘটনায় কলেজ কর্তৃপক্ষকে থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছি। অভিযোগ দিলে পুলিশ ব্যবস্থা নেবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network