শিরোনাম
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার

বাগেরহাটে শুরু হয়েছে তিন দিনব্যাপী পিঠা উৎসব

আপডেট: February 1, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

সৈয়দ শওকত হোসেন, বাগেরহাট : ডিম সুন্দরী, ইলিশ সুন্দরী, শিউলি ফুল, কদম ফুল, পায়েস, কুলি পিঠা, পান পিঠাসহ প্রায় একশ প্রকার বিভিন্ন পিঠা নিয়ে বাগেরহাটে শুরু হয়েছে পিঠা উৎসব। তিন দিনব্যাপী এ পিঠা উৎসবে বাগেরহাটের শিক্ষা প্রশিক্ষাণসহ ১৬টি বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এসব প্রতিষ্ঠান প্রতিটি স্টলে শোভা পাচ্ছে বাহারি নাম ও রঙের নানা প্রকার পিঠার। বুধবার বিকালে বাগেরহাট পৌরসভার রূপা চৌধুরী পার্কে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়। বাগেরহাটের জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে এ পিঠা উৎসবের উদ্বোধন করেন।

এ সময় জেলা প্রশাসক খালিদ হোসেন বলেন, দেশের সাংস্কৃতিসহ নতুন প্রজন্মের কাছে পিঠা-পুলির পরিচিতি বাড়াতে এই ধরনের উৎসব আরও আয়োজন করতে হবে। আমি আশা করবো সকলের সম্মিলিত উদ্যোগে আজকের এই আয়োজন সফল হবে।

পিঠা উৎসবের অন্যান্য মধ্যে, বাগেরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা,রং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম ,জেলা কালচারাল অফিসার মোঃ রফিকুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহেলা পারভিন, জেলা পরিষদের সদস্য এডভোকেট শরীফা খানম,সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, গাঙচিল বাগেরহাট জেলা শাখার সভাপতি সৈয়দ শওকত হোসেন, বাগেরহাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আজমল হোসেন,সাংস্কৃতিক সংগঠন অংকুরের সাধারন সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলুসহ প্রমুখ উপস্থিত ছিলেন। তিনদিনব্যাপি এ পিঠা উৎসব শেষ হবে আগামী দুই ফেব্রুয়ারী।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network