শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

দেশ-বিদেশের মুসল্লিদের পদচারণায় মুখর ইজতেমা ময়দান!

আপডেট: February 2, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি:: দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তের মুসল্লিদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশ। শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ পর্ব। ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে।
শুক্রবার বাদ ফজর পাকিস্তানের মাওলানা আহমদ বাটলা সাহেবের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। তার বয়ান তরজমা করেন বাংলাদেশের মাওলানা নুরুর রহমান।বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়ক মো. হাবিব উল্ল্যাহ্ রায়হান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাওলানা আহমদ বাটলা সাহেবের বয়ানের পর সকাল ১০টায় তালিম করবেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক সাহেব। তার তালিমের পরপরই দেশের বৃহত্তম জুমার নামাজের প্রস্তুতি শুরু করা হবে। জুমার নামাজ পড়াবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের সাহেব। বাদ জুমা বয়ান করবেন জর্ডানের মাওলানা খতিব সাহেব, বাদ আছর বাংলাদেশের হাফেজ মাওলানা জুবায়ের সাহেব ও বাদ মাগরিব ভারতের মাওলানা আহমদ লাট সাহেব বয়ান করবেন।

মুসল্লিদের ঢল ময়দান ছাপিয়ে সড়কে
প্রথম পর্বের বিশ্ব ইজতেমা শুরুর দুদিন আগে বুধবার থেকেই মুসল্লিরা ময়দানে স্থান না পেয়ে ময়দানের আশপাশের বিভিন্ন অলিগলি, ফুটপাত সড়ক ও আশপাশের খোলা জায়গায় অবস্থান নিয়েছেন। ইতোমধ্যে মুসল্লির আগমনে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে ইজতেমা ময়দান।

বিশ্ব মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম মিলনমেলা বিশ্ব ইজতেমা। হজরত ইলিয়াস (রহ.) কর্তৃক প্রবর্তিত দাওয়াতে তাবলিগি সাথীদের বার্ষিক সম্মেলন। তাবলিগের কাজকে গতিশীল ও ইসলামের বাণী বিশ্বের মানুষের নিকট পৌঁছে দেওয়ার লক্ষ্যে আয়োজন করা হয় বিশ্ব ইজতেমার; যেখানে শতাধিক দেশের মানুষ অংশ নিয়ে থাকেন। এবারের বিশ্ব ইজতেমায় দুদিন আগেই মানুষ জমায়েত হয়েছেন।

নামাজের সময়সূচি
বিশ্ব ইজতেমা ময়দানে নামাজের সময়সূচি ঘোষণা করেছে ইজতেমা কর্তৃপক্ষ। সে হিসেবে ফজরের নামাজের আজান হয় ৫টা ২৩ মিনিটে। জামাত হয় ৬টায়। জোহরের আজান হবে ১টায় জামাত হবে ১টা ৩০ মিনিটে, আসরের আজান হবে ৪টা ১০ মিনিটে জামাত হবে ৪টা ৩০ মিনিটে। মাগরিবের আজান হবে ৫টা ৪৯ মিনিটে আর জামাত হবে আজানের কিছু পর পরই। এশার আজান হবে মাগরিবের বয়ান শেষ হওয়ার আধাঘণ্টা পর। আর আজানের আধাঘণ্টা পর জামাত শুরু হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network