শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

গৌরনদীতে র‌্যাবের অভিযানে মাদক বিক্রেতা গ্রেপ্তার

আপডেট: February 6, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশালের গৌরনদীতে গাঁজাসহ মাদক বিক্রেতা ইদ্রিস হাওলাদারকে (৫০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) র‌্যাব-৮ এর বরিশাল সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে। সোমবার বিকেলে গৌরনদী উপজেলার মাগুরা নতুন বাজার এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে দেড় কেজি গাঁজা, ১ টি মোবাইল সেট ও ১ টি সিমকার্ড উদ্ধার করা হয়। এছাড়া তার বিরুদ্ধে ধর্ষনসহ একাধিক মামলা রয়েছে বলে র‌্যাব জানিয়েছে। গ্রেপ্তারকৃত ইদ্রিস ওই এলাকার মৃত কাদের হাওলাদারের ছেলে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network