শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

গৌরনদীতে ককটেল বিস্ফোরণে ২ পুলিশসহ ৩ জন আহত

আপডেট: February 13, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশালের গৌরনদী পৌর শহরের কসবা এলাকায় ককটেল বিস্ফোরণে ২ পুলিশ সদস্যসহ ৩ জন আহত হয়েছেন। আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন গৌরনদী থানার উপ-পরিদর্শক কামাল হোসেন, কনস্টেবল মিজানুর রহমান ও স্থানীয় বাসিন্দা মাসুম হাওলাদার।

স্থানীয়রা জানায়, ওই গ্রামের রাজু হাওলাদারের পরিত্যক্ত টয়লেট গত সোমবার রাতে তালাবদ্ধ করে রাখে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সকালে পরিত্যক্ত টয়লেট তালাবদ্ধ দেখে সন্দেহ হয় রাজু হাওলাদারের পরিবারের। পরে রাজুর ছেলে মাসুম হাওলাদার তালা ভেঙে টয়লেটের মধ্যে একটি বালতিতে লাল স্কচটেপ পেচানো ককটেল সদৃশ ১০ থেকে ১২টি বস্তু দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিক জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে জানান তারা।

খবর পেয়ে গৌরনদী মডেল থানার একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা বালতির মধ্যে থাকা বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করে অপর একটি বালতিতে স্থানান্তর করার সময় আকস্মিক একটি বিস্ফোরণ ঘটে। এতে উপ-পরিদর্শক কামাল হোসেন ও কনস্টেবল মিজানুর রহমান এবং ওই বাড়ির বাসিন্দা মাসুম হাওলাদার গুরুতর আহত হয়। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, কে বা কারা ওই ককটেলগুলো রেখেছিলো তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়ের সহ জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হচ্ছে বলে জানান তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network