শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

বরিশালে অড়িয়াল খাঁ নদী থেকে জাল ও জাটকা জব্দ

আপডেট: February 13, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

বাবুগঞ্জ প্রতিনিধি:: বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন নদীতে যৌথভাবে অভিযান চালিয়ে ৩৫ মণ জাটকা ও পাই জাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসন আড়িয়াল খাঁ নদীর কমিশনার চর ও কামারচর এলাকায় অভিযান চালিয়ে এ জাটকা উদ্ধার করে। বাবুগঞ্জ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার ভোরে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে আড়িয়াল খাঁ নদীতে অভিযান চালায়। এসময় জেলেদের কাছ থেকে ৩৫ মণ জাটকা উদ্ধার করা হয়। জব্দকৃত জাটকা মোবাইল কোর্টের মাধ্যমে ১৩টি এতিমখানা ও দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা রহমান।
তিনি আরও বলেন, অভিযানে প্রায় সাত লাখ টাকা মূল্যের একটি পাই জাল জব্দ করে তা পুড়িয়ে ফেলা হয়েছে। এছাড়া একটি ট্রলার, লোহার অ্যাংকর ও ড্রাম নিলামে বিক্রি করে ৫৪ হাজার ৩০০ টাকা চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করা হয়েছে।এর আগে সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেলেও উপজেলার সন্ধ্যা নদীর রাকুদিয়া ও গুচ্ছ গ্রাম কালীবাড়ি খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে তিন লাখ টাকা মূল্যের ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা
হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network