শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

কারামুক্তির পর যা বললেন ফখরুল-খসরু

আপডেট: February 15, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: দীর্ঘ সাড়ে তিন মাস কারাভোগের পর বৃহস্পতিবার বিকাল ৩টা ৩৫ মিনিটে কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রথমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এবং ৪ মিনিট পরে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী মুক্তি পেয়েছেন।

নেতাকর্মীদের অভিবাদনের জবাবে হাত তুলে বিএনপি মহাসচিব এ সময় বলেন, ‘বাংলাদেশের জনগণ সবসময় গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য, ভাতের অধিকারের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছে। ইনশাল্লাহ এই সংগ্রামে তারা জয়ী হবেন।’

গণতন্ত্র ফেরানোর চলমান আন্দোলন বিজয় না হওয়া পর্যন্ত অব্যাহত থাকার কথাও দৃঢ়তার সঙ্গে বলেন বিএনপি মহাসচিব।অন্যদিকে, আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘ওরা রাষ্ট্রশক্তিকে কবজা করে ক্ষমতা দখল করেছে। বাংলাদেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছেন। তারা নির্বাচনে নৈতিকভাবে জনগণের কাছে পরাজিত হয়েছে। আমাদের গণতন্ত্রের আন্দোলন অটুট থাকবে। যতদিন দেশে গণতন্ত্র ফেরত না আসবে, জনগণের ভোটে নির্বাচিত সরকার না আসবে- ততদিন এই সংগ্রাম অব্যাহত থাকবে।’ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে কেন্দ্রীয় নেতাদের মধ্যে তাইফুল ইসলাম টিপু, শামীমুর রহমান শামীম, নিপুণ রায় চৌধুরী, ফরহাদ হোসেন আজাদ, সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, ইসরাফিল খসরু চৌধুরী, শায়রুল কবির খানসহ অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

কারাগার থেকে মুক্তির পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী দুজনই গুলশানের বাসভবনের দিকে যান। এ সময় বিএনপি মহাসচিবের সহধর্মিণী রাহাত আরা বেগম, একান্ত সহকারী ইউনুস আলী এবং স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু সঙ্গে ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network