লালমোহনে কুখ্যাত ডাকাত গ্রেফতার

আপডেট: February 22, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:: ভোলার লালমোহন উপজেলার কুখ্যাত ডাকাত মো. জাহের মালকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার রাতে উপজেলার দক্ষিণ ফুলবাগিচা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত জাহের মালকে গ্রেফতার করা হয়। জাহের মাল উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জয়নাল আবেদিনের ছেলে।বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার এসআই মো. আবু ইউসুফ জানান, জাহের মাল একজন পেশাদার ডাকাত। তার বিরুদ্ধে লালমোহনসহ দেশের বিভিন্ন থানায় অন্তত ৮টি ডাকাতির মামলা রয়েছে।

যার মধ্যে তিনটি মামলায় জাহের মালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। গ্রেফতারের পর বৃহস্পতিবার সকালে জাহের মালকে আদালতে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network