শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ যুবক আটক

আপডেট: February 22, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: সাতক্ষীরার শ্যামনগরে শুল্ক ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ পাচারকালে চোরাকারবারির মূল হোতা আরিফ হোসেনকে (৩৩) আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ভোরে কোস্ট গার্ড পশ্চিম জোনের কৈখালী স্টেশনের সদস্যরা উক্ত অভিযান পরিচালনা করে তাকে আটক করে। জব্দকৃত ভারতীয় ওষুধের বাজার মূল্য প্রায় ২২ লাখ টাকা।

আটককৃত চোরাকারবারি আরিফ হোসেন (৩৩) শ্যামনগর উপজেলার কৈখালী গ্রামের সামছুর শেখের পুত্র।কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. মুনতাসির ইবনে মহসীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্ত বিসিজি স্টেশন কৈখালীর সদস্যরা পাঁচ নদের মুখ কালিন্দী নদী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

এসময় সন্দেহজনক একটি কাঠের ডিঙি নৌকা তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধসহ চোরাকারবারি চক্রের মূলহোতা আরিফ হোসেনকে আটক করা হয়। এসময় একটি দা এবং কাঠের ডিঙি নৌকা জব্দ করা হয়। এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network