শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

পাথরঘাটায় কোটি টাকার ৩টি তক্ষক উদ্ধার

আপডেট: March 8, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

বরগুনা প্রতিনিধি:: বরগুনার পাথরঘাটা উপজেলায় অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের ৩টি তক্ষক উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা এলাকা থেকে ইউসুফ মৃধার বসতঘর থেকে স্থানীয়দের সহায়তায় ৩টি তক্ষক উদ্ধার করা হয়। অভিযুক্ত ওই গ্রামের রশিদ হাওলাদারের ছেলে। তার স্ত্রী বান্দরবন জেলার লামা উপজেলার বাসিন্দা।

জানা যায়, ইউসুফ মৃধা ও তার স্ত্রী রহিমা বেগম দীর্ঘদিন ধরে অবৈধভাবে তক্ষকের ব্যবসা করে আসছিলেন। বিষয়টি স্থানীয়রা জানতে পেরে পুলিশকে জানালে তারা অভিযান চালিয়ে তিনটি কোটি টাকা মূল্যের তক্ষকউদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান রহিমা।

প্রতিবেশীরা জানান, ইউসুফ মৃধা শ্বশুরবাড়ি পার্বত্য বান্দরবান জেলার লামা উপজেলা থেকে অবৈধভাবে তক্ষক পাথরঘাটায় এনে দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছিলেন। তবে এর সঙ্গে বড় একটি চক্র জড়িত আছে।পাথরঘাটা থানার এসআই পলাশ চন্দ্র বলেন, আমরা খবর পেয়ে তাৎক্ষণিক অভিযানে যাই। আমাদের উপস্থিতি টের পেয়ে স্বামী ও স্ত্রী ওখান থেকে পালিয়ে যান। পরে ওই বসতঘর থেকে তিনটি তক্ষক উদ্ধার করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network