শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

গাজীপুরে কুপিয়ে হাতের কব্জি বিচ্ছিন্ন করার ঘটনায় গ্রেফতার ৪

আপডেট: March 12, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরে আসামি ধরতে পুলিশকে সহযোগিতা করায় মাসুদ রানা (৩৫) নামে এক যুবকের মাথা, পা ও কুপিয়ে হাতের কব্জি বিচ্ছিন্ন করার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলের- সুমন মিয়া (৩৪), আসাদ বেপারী আসলাম (৩৪), ফজলু ওরফে তোতলা ফজলু (৩২) ও সোহেল রানা (২৫)।মঙ্গলবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু তোরাব মো. শামছুর রহমানের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

উপ-পুলিশ কমিশনার জানান, ভিকটিম মাসুদ রানা (৩৫) আসামি সুমন মিয়া ও আসলামকে গ্রেফতারি পরোয়ানাভুক্ত বাসন থানা পুলিশকে গ্রেফতারের সহায়তা করায় তাদের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়। সেই শত্রুতার জেরে গত ৯ মার্চ ভোরে মাসুদ রানাকে বাসন থানাধীন ভোগড়া পেয়ারাবাগান এলাকা একটি টিনশেড বাড়ির পেছনে ডেকে নিয়ে আসামিরা। পরে মাসুদ রানাকে এলোপাতাড়ি কুপিয়ে বাম হাতের কব্জি বিচ্ছিন্ন করে ফেলে রেখে যান তারা।তিনি আরো জানান, এ ঘটনায় আহত মাসুদ রানার ভাই রাজিব মিয়া বাদী হয়ে বাসন থানায় মামলা করেন। পুলিশ রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃত সুমনের স্বীকারোক্তি ও তার তথ্যমতে, ঘটনাস্থল থেকে দুটি ধারালো দা উদ্ধার করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network