শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

নেছারাবাদে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

আপডেট: March 16, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরের নেছারাবাদে ১৫ বছর বয়সী কিশোরীকে অপহরণের পর ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি মফিজুল ইসলাম শেখক (২৭) গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (১৬ মার্চ) র‌্যাব-৮ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য জানায়। গ্রেপ্তার হওয়া মফিজুল ইন্দুরকানী উপজেলার বরইখালী গ্রামের হায়দার শেখের ছেলে।

র‌্যাব-৮ জানায়, অপহরণ ও ধর্ষণের অভিযোগে পলাতক মফিজুল শেখকে র‌্যাব -৬ এর সহযোগিতায় তথ্য প্রযুক্তির মাধ্যমে শুক্রবার (১৫ মার্চ) দিবাগত রাতে খুলনা সদর উপজেলার একটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে ভুক্তভোগীর মা বাদী হয়ে মফিজুল শেখের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষনের অভিযোগে নেছারাবাদ থানায় মামলা করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি স্কুল শেষে বাড়ি ফেরার পথে উপজেলার সমুদয়কাঠী এলাকার পাকা রাস্তার ওপর থেকে মফিজুল কয়েক সহযোগীর সহায়তায় কিশোরীকে অপহরণ করে নিয়ে যায়। পরে নেছারাবাদ থানা পুলিশ অভিযান চালিয়ে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আসাদুজ্জামান বলেন, ভুক্তভোগীর মা বাদী হয়ে দুই জনের নাম উল্লেখ করে এবং ৪-৫ জনকে নাম না জানা আসামি করে মামলা করেন। এরপর থেকে প্রধান অভিযুক্ত মফিজুল ইসলাম শেখ পলাতক ছিলেন। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network