শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

হাসপাতাল নয়, যেনো গাঁজার বাগান

আপডেট: March 17, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

ফরিদপুর প্রতিনিধি:: অবিশ্বাস্য হলেও সত্যি ফরিদপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জেনারেল হাসপাতালটি এখন রীতিমতো গাঁজার বাগানে পরিণত হয়েছে। হাসপাতালের অভ্যন্তরে প্রকাশ্যেই বেড়ে উঠেছে কয়েকশ গাঁজার গাছ। সবার সামনে দিনের পর দিন এই গাঁজার গাছ গজিয়ে উঠলেও এসব দেখার যেনো কেউ নেই।

১০০ বছরের প্রাচীন ফরিদপুর জেনারেল হাসপাতালটি গত কয়েকবছর যাবত ধুঁকছে নানা সমস্যায়। তারপরও জেলা সদরের এই হাসপাতালে প্রতিদিন ভিড় করে চিকিৎসা নিতে আসা কয়েকশ রোগী। রোগীর ভিড়ে হিমশিম খান ডাক্তারেরা। কর্তৃপক্ষের হয়তো একারণে হাসপাতালের দিকে একটু ভালোভাবে নজর দেয়ার ফুরসৎও মিলে না। আর একারণেই হয়তো হাসপাতালের অভ্যন্তরে জনচলাচলের রাস্তার পাশেই গড়ে উঠেছে একের পর এক গাঁজার বাগান।

জেনারেল হাসপাতালের উত্তর দিকে স্টাফ কোয়ার্টারের পথের দুই ধারে ও হাসপাতাল থেকে মসজিদে যেতে পথের ধারে প্রকাশ্যে এভাবে শত শত গাঁজার গাছের বেড়ে ওঠার দৃশ্য দেখে চমকে উঠতে হয়। এও কি সম্ভব? তাও সপ্তাহ কিংবা মাস নয়, বছরের পর বছর ধরে নাকি এভাবেই গাঁজা গাছগুলো বেড়ে উঠেছে।হাসপাতালের স্টাফ কোয়ার্টারের বাসিন্দারা জানালেন, প্রায় চার-পাঁচ বছরযাবত এই গাঁজার গাছগুলো বেড়ে উঠেছে। আগে আরো বেশি ছিলো। অনেকগাছ কেটে তারা পরিষ্কার করেছেন। তারপর আবার হয়েছে। সবার সামনেই বেড়ে উঠেছে। কিছু ছেলে এগুলো ছিড়ে নিয়ে রস করে খায় বলে তারা জানান।এ ব্যাপারে জানতে চাইলে ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান আৎকে উঠে বলেন, কি বলেন? আমি গাঁজার গাছ জীবনেও দেখিনি। সোমবার সকালেই আমি নিজে যেয়ে দেখবো।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network