শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

পিরোজপুরে সীমানা পিলারসহ ৫ জন গ্রেপ্তার

আপডেট: March 17, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরের নাজিরপুর উপজেলায় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ও ব্যাংক কর্মকর্তাসহ পাঁচ পিলার চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ খেকে দুটি সীমানা পিলার উদ্ধার করা হয়।

রোববার (১৭ মার্চ) ভোর রাতে উপজেলার সদর ইউনিয়নের কাঁটাবুনিয়া গ্রামের গ্রাম পুলিশ আক্রাম ফকিরের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসআই পারভেজ বিন কামাল চৌধুরী জানান, আক্রাম আলী শেখ এই চক্রের হোতা। ক্রেতারা তার মাধ্যমে সীমানা পিলার কেনার প্রাথমিক টাকা বায়নার লেন-দেন করেছেন। গ্রেপ্তাররা পেশাদার সীমান পিলার চোরাকারবারি।

গ্রেপ্তাররা হলেন, উপজেলার হোগলাবুনিয়া গ্রামের হাশেম ফকিরের ছেলে অবসরপ্রাপ্ত শিক্ষক টুকু ফকির (৬৫), পাবনার চাটমোহর উপজেলার ফৈরজানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহর আলী মোল্লার ছেলে ও অগ্রণী ব্যাংকের স্থানীয় শরৎগঞ্জ বাজার শাখার জুনিয়র অফিসার জাহাঙ্গীর আলম মোল্লা (৩৫), একই জেলার ভাঙ্গুরা উপজেলার বোয়ালমারী গ্রামের ফিরোজ আহম্মেদ (৪৪), একই জেলার সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত জহুরুল হকের ছেলে ও পাবনা জেলার ওষুধ প্রশাসন অফিসের অফিস সহকারী আব্দুল মতিন মিয়া (৫২) এবং সিরাজগঞ্জ জেলার উল্লাপারা উপজেলার সদর ইউনিয়নের বজরাপুর গ্রামের আবু সাঈদ (৪৫)।থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম হাওলাদার জানান, এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network