শিরোনাম
উজিরপুরে ভিক্ষুক পুনর্বাসনে হতদরিদ্রদের মাঝে অটোভ্যান বিতরণ বাকেরগঞ্জে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল হাঁস, মুরগি ও কবুতর পালনে নতুন সম্ভাবনা: টেকসই জীবিকার পথে উপকূলের মানুষ উজিরপুরে টিআর প্রকল্পে পুরাতন টয়লেটের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অর্থ আত্মসাতের দাবি বরিশালে নুরুজ্জামান হত্যার প্রধান আসামি স্ত্রী নাসিমা ঢাকায় গ্রেপ্তার বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ‌১৭ পয়সা উজিরপুরে সার ডিলার পেতে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতার আবেদন, বিএনপিতে ক্ষোভ কলসকাঠী ইউনিয়নে মেম্বার পদে প্রার্থী হচ্ছেন সোহেল হাওলাদার জীবননগরে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আনকাট সেন্সর ছাড়পত্র পেল ইকবালের ‘ডেডবডি’

আপডেট: March 19, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

এ আল মামুন, বিনোদন ডেস্কঃ

গেল বছরের অক্টোবরে নতুন সিনেমার ঘোষণা দিয়েছিলেন প্রযোজক, পরিচালক এমডি ইকবাল। মহরতের মাধ্যমে তার নতুন সিনেমা ‘ডেডবডি’ নির্মাণের ঘোষণা দেন তিনি। এ বছরের রোজার ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলেও তখন ঘোষণা করেন। অবশেষে সেই কথা রাখছেন তিনি। আসছে রোজা ঈদেই দেশর হলগুলোতে দেখা যাবে ‘ডেডবডি’।

ছবির মুক্তিকে সামনে রেখে শুরু হচ্ছে প্রচারণা। তার আগে এলো সুখবর। সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘ডেডবডি’। সম্প্রতি বিনা কর্তনে ছাড়পত্র প্রদান করা হয় এ সিনেমাকে। একই সঙ্গে সেন্সর বোর্ডে সদস্যরা সিনেমাটির গল্প ও নির্মাণের প্রশংসা করেন বলে জানান ইকবাল।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সেন্সর ছাড়পত্র হচ্ছে টেস্ট পরীক্ষার মতো, আর মুক্তির পর চূড়ান্ত পরীক্ষা। আমরা খুশি যে, চূড়ান্ত পর্বে পরীক্ষা দেয়ার যোগ্যতা অর্জন করেছি। এখন দেখা যাক, দর্শকদের কাছ থেকে সেই পরীক্ষার রেজাল্টে কী আসে! তবে, আমি আশাবাদী, সীমিত বাজেট আর আমাদের সর্বোচ্চ প্রচেষ্টায় বানানো দেশীয় চলচ্চিত্র হিসেবে বিবেচনা করে দেখলে ভালো লাগবে।’

ইকবাল আরও বলেন, ‘ওমর সানী বলেছেন সিনেমাটি নিয়ে ঈদে আসতে। আমি তো প্রায় ঈদেই আসি। এবারও আসছি নতুন সিনেমা নিয়ে। আশা করি এ ছবি তাক লাগিয়ে দেবে।’

ঈদে মুক্তির মিছিলে আছে প্রায় ১০টির মতো সিনেমা। এর ভিড়ে ‘ডেডবডি’ কতোটা সফল হবে- এমন প্রশ্নের জবাবে এমডি ইকবাল বলেন, ‘খেলা তো সবাই খেলে। গোল করে কয়জন। আমি গোল করব। ঈদে যতো ছবিই আসুক। ডেডবডি দর্শকের আগ্রহের শীর্ষে থাকবে।’

এই সিনেমাটিতে অভিনয় করেছেন ওমর সানী, শ্যামল মওলা, জিয়াউল হক রোশান, রাশেদ মামুন অপু, কলকাতার অভিনেত্রী অন্বেষা রায় এনি ও মিষ্টি জাহান প্রমুখ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network