শিরোনাম
উজিরপুরে ভিক্ষুক পুনর্বাসনে হতদরিদ্রদের মাঝে অটোভ্যান বিতরণ বাকেরগঞ্জে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল হাঁস, মুরগি ও কবুতর পালনে নতুন সম্ভাবনা: টেকসই জীবিকার পথে উপকূলের মানুষ উজিরপুরে টিআর প্রকল্পে পুরাতন টয়লেটের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অর্থ আত্মসাতের দাবি বরিশালে নুরুজ্জামান হত্যার প্রধান আসামি স্ত্রী নাসিমা ঢাকায় গ্রেপ্তার বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ‌১৭ পয়সা উজিরপুরে সার ডিলার পেতে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতার আবেদন, বিএনপিতে ক্ষোভ কলসকাঠী ইউনিয়নে মেম্বার পদে প্রার্থী হচ্ছেন সোহেল হাওলাদার জীবননগরে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঈদে আসছে নির্মাতা কে এ নিলয়ের ‘ও মেয়ে ঢং করোনা’

আপডেট: March 23, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

এ আল মামুন, বিনোদন ডেস্কঃ 

আসন্ন ঈদকে সামনে রেখে পুবাইলের বিভিন্ন লোকেশনে
নির্মিত হলো নতুন মিউজিক ভিডিও ‘ও মেয়ে ঢং করোনা’ ।
আল আমিন জমাদ্দার সবুজ কথায় ও সুরে সঙ্গীত আয়োজন করেছেন আকাশ মাহমুদ। মিক্স মাস্টার আশিক মাহমুদ।গানটিতে কন্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী আকাশ মাহমুদ ও নওশীন অমি। মিউজিক ভিডিওতে মডেল হিসাবে কাজ করেছেন আলিফ চৌধুরী ও প্রণমি নাফি। মিউজিক ভিডিওটি নির্মান করেছেন নির্মাতা কে এ নিলয়। কোরিওগ্রাফার হিসাবে ছিলেন প্রিন্স খান।গানটির প্রযোজনা প্রতিষ্ঠান এজেএস ওয়ার্ল্ড। প্রযোজক আল আমিন জমাদ্দার সবুজ।’ও মেয়ে ঢং করোনা গানটি ঈতে মুক্তি পাবে।

এ প্রসঙ্গে কণ্ঠশিল্পী আকাশ মাহমুদ বলেন,’ও মেয়ে ঢং করোনা’ নতুন গানটি বাড়তি মাত্রা যোগ করবে বলে আশা করছি।এই গানটিও সবার পছন্দ হবে।

কোরিওগ্রাফার প্রিন্স খান বলেন, ‘ঈদের গান নিয়ে শ্রোতা-দর্শকদের বেশ আগ্রহ রয়েছে। গানে সবাই এখন সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন। আমি চেষ্টা করেছি দর্শকদের পছন্দ অনুযায়ী ভালো একটি গান উপহার দিতে। আশা করছি সবার ভালো লাগবে।

নির্মাতা কে এ নিলয় বলেন, ‘সেই ছোট্টবেলা থেকেই ঈদ আসলে আমরা আনন্দে ভেসে যেতাম। সেই ছোট্টবেলার স্মৃতি মনে করে আমরা চেষ্টা করেছি ‘’ও মেয়ে ঢং করোনা’
গানটি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার। যদি গানটি সবার ভালো লাগে, তাহলে আমাদের কষ্ট সার্থক হবে।

 

আপডেট নিউজ / এ আল মামুন

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network