তালতলীতে সংরক্ষিত ফাতরার বনের আগুন নিয়ন্ত্রণে

আপডেট: March 25, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনা প্রতিনিধি:: বরগুনার তালতলীর ফাতরার বনে রবিবার ভোর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুন মূল বনের মধ্যে ছড়িয়ে পড়ার আগেই স্থানীয় জেলেরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় বনের কোনো ক্ষতি হয়নি।

এ ঘটনায় সখিনা বন বিভাগের বীট কর্মকর্তা হায়দার হোসেন তালতলী থানায় সাধারণ ডায়রি করেছেন। স্থানীয় সূত্র থেকে জানা যায়, জেলেরা সাগর মোহনা চরের শুকনা কাঠ দিয়ে সাগর পাড়ে রান্না করায় অগ্নিকাণ্ড ঘটতে পাড়ে। অগ্নিকাণ্ডে বনের চরে থাকা শুকনা গাছের মুড়া পুড়ে গেছে। মূল বনে আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসে। স্থানীয়রা অভিযোগ করেন, বন বিভাগের লোকজনের গাফিলতির কারণেই অগ্নিকাণ্ড হয়েছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, বনের ভিতরে আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসায় বনের ক্ষতি হয়নি। এ ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে সাধারণ ডায়রি করা হয়েছে বলে তিনি জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network