আপডেট: April 2, 2024
নুরুল্লাহ ভূইয়া,চরফ্যাসন(ভোলা):
চরফ্যাসনে ইসলামিক ফাউন্ডেশন ও উপজেলা প্রশাসনের আয়োজনে “সরকারী যাকাত ফান্ডে যাকাত দিন, আর্ত মানবতার সেবা ও দারিদ্র্য বিমোচনে অংশ নিন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ২ এপ্রিল) সকাল ১১ টা উপজেলা প্রশাসন ভবন সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়
এতে প্রধান অতিথি ছিলেন চরফ্যাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন।
বিশেষ অতিথি ছিলেন চরফ্যাসন পৌরসভার মেয়র জনাব মোঃ মোরশেদ, চরফ্যাসন কারামাতিয়া কামিল(এম.এ) মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন।
অনুষ্ঠানে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা পেশ করেন ইসলামিক ফাউন্ডেশন ভোলা জেলার মাস্টার ট্রেইনার
জনাব মুফতি মাওঃ মোঃ রিয়াজ উদ্দিন কাসেমী।
স্বাগত বক্তব্য রাখেনঃ ইসলামিক ফাউন্ডেশন চরফ্যাসন এর সুপারভাইজার মোঃ জাহিদ হোসেন এর সভাপতিত্বে ও মডেল কেয়ার টেকার মোঃ ইসমাঈল এর সঞ্চালনায়
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের আলেম ওলামা ও ধর্মপ্রাণ মুসলমানেরা অংশ গ্রহণ করেন।
সভার শেষের দিকে দেশ ও জাতির শান্তি -সমৃদ্ধি কামনায় দোয়া মোনাজাত করা হয়।

