বরিশালে বৃদ্ধাশ্রমে ঈদের পোশাক ও খাবার বিতরণ

আপডেট: April 8, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: বরিশালে বৃদ্ধাশ্রমের ৫৯ নিবাসীকে ঈদের পোশাক ও খাবার তুলে দিয়েছেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম।এর আগে সুবিধাবঞ্চিত ৫০ শিশুকে নতুন পোশাক বিতরণ করেন বিভাগীয় কমিশনার শওকত আলী।জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (৮ এপ্রিল) দুপুরে নগরীর কাউনিয়ার একটি বৃদ্ধাশ্রমে ও সার্কিট হাউস সম্মেলনকক্ষে শিশুদের পোশাক বিতরণ করা হয়।

এ সময় জেলা প্রশাসক বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের খোঁজ-খবর নেন।এর আগে শিশুদের মধ্যে ঈদের পোশাক বিতরণ করেন বিভাগীয় কমিশনার।

এ সময় জেলা প্রশাসকসহ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই, বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহাবুব উল্লাহ মজুমদার, সহকারী কমিশনার সদর (ভূমি) আবদুল মতিন খান উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network