আপডেট: April 11, 2024
ভোলা প্রতিনিধি:: ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাটে জেলা পুলিশ সুপারের পক্ষে অসহায়-দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে পুলিশ।বুধবার বিকেলে দুলারহাট থানা প্রাঙ্গণে ২৫ জন অসহায়-দুস্থদের মাঝে এসব ঈদ সামগ্রী তুলে দেন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ।
পুলিশ সুপারের পক্ষে দেওয়া ঈদ সামগ্রীর মধ্যে ছিল চিনি, তৈল, সেমাই, পোলাউর চাল এবং সাবান।দুলারহাট থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, পুলিশ সুপার মহোদয়ের পক্ষে আমরা এসব ঈদ সামগ্রী বিতরণ করেছি।
আমাদের লক্ষ্য ঈদে যেন প্রতিটি পরিবারের মুখে হাসি ফোটে। তারই জন্য থানা এলাকার ২৫ জন প্রকৃত অসহায়-দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদের আগে এসব সামগ্রী পেয়ে খুশি ২৫ অসহায়-দুস্থ ব্যক্তি।

