বাকেরগঞ্জে বিদ্যুৎস্পর্শে ছেলে-মেয়েসহ মায়ের মৃত্যু

আপডেট: April 27, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের বাকেরগঞ্জে বিদ্যুৎস্পর্শে দুই সন্তানসহ মায়ের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) উপজেলার নিয়ামতি ইউনিয়নে দুপুরে ডালমারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহত হলো সোনিয়া বেগম (৩১), তার ৯ বছরের মেয়ে রেজমি আক্তার ও ৫ বছরের ছেলে সালমান মোল্লা। নিহতরা ওই এলাকার রিয়াজ মোল্লার স্ত্রী-সন্তান।

স্থানীয়দের বরাত দিয়ে নিয়ামতি ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির বলেন, ‘বাড়ি থেকে ১৫ গজ দূরে লেবুগাছ থেকে লেবু আনতে যায় শিশু সালমান। এ সময় বিদুৎ খুঁটি থেকে হঠাৎ করে তার ছিঁড়ে পরে তার শরীরে। তাকে উদ্ধার করতে গিয়ে বড় বোনও আটকে যায়। তাদের মা বিষয়টি দেখে দৌড়ে বাঁচাতে গেলে তারও মৃত্যু হয়।’

বাকেরগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম গোবিন্দ চন্দ্র দাস বলেন, ‘বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনজন নিহত হয়েছে। ঘটনার জন্য কেউ দায়ী কি-না তদন্ত করে দেখা হবে।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network