আপডেট: April 28, 2024
রিপোর্ট অলিউল্লাহ:: তীব্র দাবদাহে পুড়ছে সমগ্র বাংলাদেশ। এই দাবদাহ থেকে পরিত্রাণ পেতে বৃষ্টি জন্য বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের খয়রাবাদ ইউনিয়ন পরিষদ এর সামনে বিশেষ ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসুল্লিরা।
আজ রবিবার সকাল ৯টায় এই বিশেষ নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন সাহেবপুর মদিনাতুল সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ হাবিবুর রহমান ।

নামাজে অংশ নেওয়া মুসল্লিরা জানান, প্রচণ্ড দাবদাহ ও অনাবৃষ্টির কারণে শুকিয়ে যাচ্ছে মাঠঘাট কৃষিজমি। তীব্র খরায় ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন মানুষ। রোদের আলোয় কেউ বের হতে পারছেন না ঘর থেকে। দিনমজুরসহ নিম্ন আয়ের মানুষরা পড়েছে চরম ভোগান্তিতে। চলমান মৌসুমে চাষাবাদ করতে পারছে না কেউ। তাই আল্লাহর অশেষ রহমতের জন্য এ নামাজ আদায় করা হয়েছে বলে জানান তারা।

