বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা ওপর সন্ত্রাসী হামলা, আহত ২

আপডেট: August 11, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

নিজিস্ব প্রতিবেদক:: বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের সাহেবপুর ইউপি মেম্বার ফারুক এর নির্দেশে যুবদল নেতা সাখওয়াত এর বড় ভাই নুরজাহান ট্রান্সপোর্ট মালিক মাহবুবুর রহমান মৃধা ও অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মুক্তিযোদ্ধা শাহ আলম মোল্লা উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার হেলেঞ্চা ব্রিজে গত শুক্রবার সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন। এ সময় স্থানীয় ইউপি মেম্বার সন্ত্রাসী ফারুক নেতৃত্বে রিপন, যুবলীগ নেতা আলকাছ, রিয়াজ,খোকন,লিখন,উজ্জল,সাইফুল পান্নু মোল্লা,সজল,রাকিব, কবির ও কাসেমসহ রড-লাঠিসোটা নিয়ে মাহবুবুরের রহমান ওপর হামলা চালায়। এখন তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, পূর্ব শত্রুতার জেরে সাহেবপুর ইউপি মেম্বার ফারুক এর সাথে যুবদল নেতা সাখওয়াত এর সাথে বাগবিতণ্ড হয়। হাসপাতালে চিকিৎসাধীন মাহবুবুর রহমান বলেন, পূর্ব শত্রুতার জেরে আমার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। আর এ কারণেই তার লোকজন আমার ওপর হামলা করেছে।

 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network