শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

বরিশালে বাজারে ভোক্তা অধিকার ও শিক্ষার্থীদের অভিযান

আপডেট: August 12, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশালে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার তদারকি করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

সোমবার (১২ আগস্ট) দুপুর ১২টায় বরিশাল নগরের চকবাজার এলাকার পেঁয়াজ পট্টি আড়তে যায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও শিক্ষার্থীরা।এ সময় কেউ যাতে বেশি দামে পণ্য বিক্রি করতে না পারে সে লক্ষ্যে সচেতনতামূলক প্রচার চালান তারা।

পাশাপাশি বাজারে ব্যবসায়ীদের মূল্য তালিকা টানানো, ক্রয়কৃত পণ্যের ভাউচার রাখার বিষয়ে পরামর্শ দেওয়া হয়।পরে কেউ যদি অধিক লাভের আশায় বাজারে পণ্যের দাম বৃদ্ধি করে তবে তার বিরুদ্ধ ব্যবস্থা নেওয়ার কথা জানান ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরে উপ-পরিচালক অপূর্ব অধিকারী।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network