শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

কাদাভর্তি সড়কে হাঁটা দায়, ধানের চারা লাগিয়ে প্রতিবাদ

আপডেট: September 5, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ প্রতিনিধি:: চরম দুর্ভোগে কাদামাটি মারিয়ে প্রতিদিন চলাচল করতে হয় দুই গ্রামের হাজারো মানুষের। বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের গ্রামীণ এই সড়কটি দেখে মনে হয় ধানক্ষেত। বর্ষার মৌসুম এলেই সামান্য বৃষ্টিতে রাস্তাটির এমন দশা হয়। এই সড়কটা দিয়ে পারাপার হতে গিয়ে এখন চরম দুর্ভোগে পড়েছে পথচারীরা। সড়কটি পাকাকরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ জনপ্রতিনিধিরাও প্রতিশ্রুতি দিলেও নেয়া হয়নি কোনো উদ্যোগ। তাইতো সড়কটি সংস্কারের দাবিতে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ করছেন ভুক্তভোগী এলাকাবাসী।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, গারুড়িয়া ইউনিয়নের সাহেবপুর খান বাড়ি থেকে ভূঁইয়া বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন এই সড়ক দিয়ে সাহেবপুর ও খয়রাবাদ দুই গ্রামের মানুষ কাদাভর্তি সড়কে চলাচল করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিন ধরে কাঁচা রাস্তাটিতে ইটের ছোঁয়া না লাগায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী। বিকল্প কোনো পথের ব্যবস্থা না থাকায় হাঁটু সমান কাদাভর্তি সড়কে চলাচল করতে হয় স্কুল-কলেজের ছাত্রছাত্রী, বৃদ্ধসহ অন্য সবার। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে স্কুল কলেজে শিক্ষার্থীরা।

উপজেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের মিয়া জানান, সড়কটিতে গত বছর মাটির কাজ করা হয়েছে। বর্তমানে কোন প্রকল্প চালু নেই। নতুন কোন প্রকল্প আসলে সড়কটি পাকা করে নির্মাণ করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network