শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

চরফ্যাসনে ডেইরী প্রতিষ্ঠানে মিল্ক কুলার চিলার হস্তান্তর

আপডেট: September 12, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

চরফ্যাসন(ভোলা)প্রতিনিধি : চরফ্যাসন উপজেলায় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহায়তায় পরিবার উন্নয়ন সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) এর আওতায় আর্থিক ও কারিগরি সহায়তা পাওয়া মা ডেইরীকে মিল্ক কুলার চিলার প্রদান করা হয়েছে। মঙ্গলবার ( ১০ সেপ্টেম্বর ) সকাল ১০ টায় চরফ্যাসন পৌর এলাকায় অবস্থিত এফডিএ ভবনে মা ডেইরী’র স্বত্বাধিকারী আবদুর রহিমের হাতে
মিল্ক কুলার চিলার হস্তান্তর করেন পরিবার উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ কামাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন এফডি’এর সিনিয়র প্রোগ্রাম সমন্বয়কারী শংকর চন্দ্র দেবনাথ, এফডিএ আরএমটিপি প্রকল্পের সমন্বয়কারী জয়দেব মিস্ত্রী, এফডিএ এর প্রোগ্রাম সমন্বয়কারী মোঃ ফারুক, এফডিএ আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ডাঃ সাদ্দাম হোসেনসহ এফডিএ’র কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তাগন।
পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) থেকে জানানো হয়, চরফ্যাসনে দুগ্ধ শিল্পের বিকাশে স্থানীয় পর্যায়ে দীর্ঘ সময় দুধ সংরক্ষণে মিনি চিলিং প্লান্ট কারখানা স্থাপনের লক্ষে মিল্ক কুলার চিলার হস্তান্তর করা হয়েছে।
এক প্রতিক্রিয়ায় মা ডেইরী’র স্বত্বাধিকারী মো: আব্দুর রহিম বলেন,

দুধ দ্রুত পচনশীল পণ্য বিধায় এর সংরক্ষণ বেশ জটিল । আমাদের প্রতিষ্ঠানে এই মিনি চিলিং প্লান্ট কারখানা স্থাপনের মধ্য দিয়ে চরফ্যাসনে স্থানীয় পর্যায়ের ছোট-বড় খামারীর দুধ সংগ্রহের মাধ্যমে দীর্ঘ সময় দুধ সংরক্ষণ করে দুধের যথাযথ ব্যবহার বাড়ানোর পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের গুনগতমান এবং
দাম ক্রেতার ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা রাখি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network