শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে ঝালকাঠিতে তরুণকে গণপিটুনি

আপডেট: October 3, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠিতে ফেসবুক ম্যাসেঞ্জারে ইসলাম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে এক তরুণকে গণপিটুনির অভিযোগ উঠেছে। বুধবার (২ অক্টোবর) রাত ১০টার দিকে শহরের পৌর মিনিপার্কে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি শহরের শ্মশান ঘাট এলাকার কলেজপড়ুয়া আদিত ইসলাম নামে এক তরুণ তার আরেক বন্ধুর সঙ্গে ধর্ম নিয়ে ফেসবুক ম্যাসেঞ্জারে তর্কে জড়ান। এ সময় ইসলাম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করেন আদিত।

এ ঘটনার জেরে বুধবার রাতে শহরের পৌরমিনি পার্ক এলাকায় আদিতকে ডেকে নিয়ে গণপিটুনি দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গণপিটুনির শিকার তরুণকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মুহিতুল ইসলাম বলেন, আদিত ইসলাম নামে ওই তরুণকে আটক করে থানায় নিয়ে আসার সময় পুলিশ ভ্যানটি খালে পড়ে যায়। খালে পড়ে যাওয়া ভ্যানটি উদ্ধারে তৎপরতা চলছে। এছাড়া, এই ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network