শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

কুয়াকাটায় হাত-পা বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

আপডেট: October 3, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে হাত পা বাঁধা অজ্ঞান অবস্থায় জসিম উদ্দিন (৩০) নামে এক যুবককে উদ্ধার করছেন স্থানীয় জেলেরা। পরে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে পুলিশে খবর দেওয়া হয়।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার ২নং ওয়ার্ড মাঝিবাড়ি সংলগ্ন সমুদ্র সৈকত থেকে উদ্ধার করা হয় ওই যুবককে। উদ্ধার হওয়া যুবক জসিম উদ্দিনের বাড়ী মির্জাগঞ্জের কাঁঠালতলী।

হাসপাতালে নিয়ে আসা ভ্যানচালক কবির হোসেন বলেন, জেলেরা মাছ ধরে কুয়াকাটা সমুদ্র তীরে ফেরার সময় জসিম উদ্দিন চিৎকার করে বাঁচাও বাঁচাও বলেন। আমরা প্রথমে পাগল ভেবে কাছে গিয়ে দেখি সৈকতে হাত-পা বাঁধ অবস্থায় শরীরে পানি ছুঁই ছুঁই অবস্থায় পড়ে আছেন। আমরা তাকে দ্রুত উদ্ধার করার পর পরিচয় দিয়ে অজ্ঞান হয়ে পড়েন।

জসিম উদ্দিনের মা বিলকিস বেগম জানান, তার ছেলে গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করেন। মঙ্গলবার রাত ৮টার দিকে সে বাড়িতে আসার জন্য গাড়িতে ওঠে। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ হয়নি। মোবাইল ফোনটি বন্ধ ছিল। এখন শুনতে পেলাম সে কুয়াকাটা হাসপাতালে আছে।

কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মুমসাদ সায়েম পুনম বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অচেতন অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন জেলেরা। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অবস্থা সংকটাপন্ন হলে তাকে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া পাঠানো হবে। বর্তমানে ওই যুবক অবজারভেশনে রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network