শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

বরিশালে কাঁচা মরিচের আড়তে অভিযান, ৪ দোকানিকে জরিমানা

আপডেট: October 18, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: কাঁচা মরিচের দাম সহনীয় রাখতে বরিশালের পাইকারি বাজারে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে মনিটরিং করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর পর্যন্ত আইন-শৃংখলা বাহিনীর সহযোগিতায় নগরীর বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।

অভিযানে নগরীর সিটি মার্কেট কাঁচা বাজারের কয়েকটি মরিচের আড়তে অভিযান চালানা হয়। এ সময় বেশি দামে মরিচ বিক্রি ও রশিদ আছে কিনা সেটা যাছাই করে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র এ অভিযান পরিচালনা করন।

অপূর্ব অধিকারী জানান, কাঁচা মরিচের দাম বাড়ানোর কারণে আমরা ব্যবসায়ীদের সতর্ক করেছি। এছাড়া নগরীর হাটখোলা মরিচ পট্টিতে গুঁড়া মরিচ ও হলুদের দোকানে মূল্যতালিকা টাঙিয়ে না রাখার অপরাধে চারটি দোকানিকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়।পরে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে প্রতিটি পণ্যের মূল্য তালিকা দোকানে টাঙিয়ে রাখার জন্য বলা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network