২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
দর্শনায় ডিবির অভিযানে গাঁজাসহ আটক ১ ‎ছিনতাইয়ের অভিযোগ করায় সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা ও লুটপাট হিজলায় সেনাবাহিনীর অভিযানে মাদক, অস্ত্র ও টাকা উদ্ধার, আটক ৫ দোয়া-মোনাজাত অনুষ্ঠানের মধ্য দিয়ে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী যাত্রা শুরু বাউফলে নির্বাচনী প্রচারনার শুরুতেই বিএনপি জামায়েতের মুখোমুখি অবস্থান জীবননগরের নতুন ইউএনও লিটন চন্দ্র দে তালতলীতে নৌবাহিনীর কড়াকড়িতে কোণঠাসা অপরাধীরা, নির্বাচনের আগে কঠোর নিরাপত্তা বলয় বাকেরগঞ্জের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যেতে চাই: জহিরুল হক তুহিন পানছড়িতে বিজিবির মানবিক সহায়তা: মাদ্রাসা ও অসহায় পরিবারের মাঝে সোলার প্যানেল, শিক্ষার্থীদের আর্থিক অনুদান

বাকেরগঞ্জে পৌর যুবদলের র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

আপডেট: অক্টোবর ৩০, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ প্রতিনিধি:: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পৌর যুবদলের উদ্যোগে বাকেরগঞ্জে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকাল ৪টায় বর্ণাঢ্য র‌্যালিটি বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাকেরগঞ্জ বন্দরে উপজেলা বিএনপির কার্যালয়ে শেষ হয়।

পৌর যুবদলের সদস্য সচিব মো. তোফাজ্জেল হোসেন মনিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- পৌর বিএনপির সাবেক সভাপতি মো. মতিউর রহমান মোল্লা, উপজেলা যুবদলের সদস্য মো. মনিরুজ্জামান, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক জহিরুল ইসলাম রিপন, মো. লোকমান হোসেন, তানভির হাসান জসিম, সদস্য বসির মল্লিক, শাহাদাত মল্লিক, পৌর যুবদল নেতা সুমন মাতুব্বর প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশ্বস্ত ভ্যানগার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। অতীতে যেকোনো আন্দোলন সংগ্রামে যুবদলের নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামীতেও তারেক রহমানের যে কোন নির্দেশ আমরা পালন করবো। খুব শীঘ্রই তারেক রহমান বীরের বেশে দেশে ফিরে আসবেন বলেও বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network