শিরোনাম
বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান

নেছারাবাদে শিক্ষক দম্পতির বাসায় ঢুকে বৃদ্ধা মাকে হত্যা, টাকা-স্বর্ণালংকার লুট

আপডেট: November 5, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি:: নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠী গ্রামে শিক্ষক দম্পতির বাসায় ঢুকে এক বৃদ্ধাকে হত্যা করা হয়েছে। এ সময় ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়েছে ওই দম্পতি জানিয়েছে।আজ মঙ্গলবার দুপুরে সুটিয়াকাঠি গ্রামের ৭ নং ওয়ার্ডে শিক্ষক মো. এনামুল হক মিলনের বাসায় এ ঘটনায় ঘটে। ঘটনার সময় ওই শিক্ষক দম্পতি কেউ বাসায় ছিলেন না। নিহত শেফালী বেগম (৭২) এনামুল হক মিলনের মা।এনামুল হক মিলনের স্ত্রী রুবিনা রহমান শ্রাবনী বলেন, ‘ঘটনার সময় আমরা স্কুলে ছিলাম। আমার ছেলে তাহজিদ (১০) মাদ্রাসায় পড়ে। সে দুপুরে মাদ্রাসা থেকে এসে ঘরে ঢুকে তার দাদিকে অচেতন দেখে অনেক ডাকাডাকি করে। পরে ছেলে স্কুলে এসে আমাকে জানালে আমি বাসায় আসি। এসে দেখতে পাই, শাশুড়ির গলা, হাত, পা, মুখ বাঁধা।’

তিনি আরও বলেন, ‘বাসার সবকিছু তছনছ দেখতে পেয়ে ঘরের আলমারির কাছে দেখি আলমারি ভাঙা। পরে প্রতিবেশীদের সহায়তায় স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ তাঁর অভিযোগ তার বাসা থেকে নগদ টাকাসহ সাত–আট ভরি স্বর্ণ লুট হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে সুটিয়াকাঠি ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমীন অসিম বলেন, ‘এনামুল হক এবং তাঁর স্ত্রী পৃথক পৃথক স্কুলে চাকরি করেন। ঘটনার সময় তারা উভয় স্কুলে ছিলেন। এমনকি তার ১০ বছরের একটি ছেলে স্কুলে গিয়েছিল। শুনেছি তার বাসায় কে বা কারা যেন প্রবেশ করে ঘরে থাকা এনামুলের মায়ের হাত, মুখ ও গলায় গামছা পেঁচিয়ে ঘরে থাকা টাকা স্বর্ণালংকার নিয়ে গেছে।’ইউপি সদস্য মো. বছিদ তালুকদার জানান, তাদের দুতলা একটি দালান ঘর। এর নিচ তলা কমপ্লিট হয়নি। দ্বিতীয় তালায় তারা থাকতেন। দুপুরে এনামুলের ঘরে দুর্বৃত্তরা ঢুকে তার মাকে মেরে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে নিয়ে গেছে।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমীন মোবাইল ফোনে বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। এটা ডাকাতি না অন্য কিছু, তা এখনো বলা যাচ্ছে না। তদন্ত চলছে।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network