শিরোনাম
বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান

বানারীপাড়ায় ৪ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি মিম গ্রেপ্তার

আপডেট: November 6, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশালের বানারীপাড়ায় নবাগত অফিসার ইনচার্জ মো. মোস্তফার মাদক নিয়ন্ত্রণে বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি শাকিলের স্ত্রী মীমকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা ১২টায় বানারীপাড়া থানার উপ-পরিদর্শক আল-মামুনের নেতৃত্বে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের মহিষাপোতা গ্রামের মাদক সম্রাট শাকিলের বাড়ি থেকে ৪ কেজি গাঁজাসহ শাকিলের স্ত্রী মীমকে গ্রেপ্তার করা হয়।অভিযোগ রয়েছে, মীম স্বামী শাকিলের মাদক ব্যবসায় সহায়তাকারী হিসেবে কাজ করেন।

পুলিশ জানায়, অভিযানের সময় মাদক ব্যবসায়ী শাকিলকে না পেলেও তার বসতঘর থেকে ওই ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে শাকিলের স্ত্রী মীম ও তার স্বামী শাকিলকে আসামি করে উপ-পরিদর্শক আল-মামুন বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। ওই মামলায় মীমকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার (৬ নভেম্বর) সকালে বরিশাল আদালতে পাঠানো হয়।

এদিকে মাদক ব্যবসায়ী শাকিলের বাবা মো. আফসের হোসেন হাওলাদার ছেলেকে এমন কর্মকান্ড করতে নিষেধ করেছিলেন। কিন্তু তিনি শোনেননি জানিয়ে হাওলাদার বলেন, ছেলে মাদক বিক্রিতে জড়িত থাকায় তিনি লজ্জিত। এবং প্রশাসনের কাছে ছেলের শাস্তির দাবি জানিয়েছেন।এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা বলেন, বানারীপাড়া থানায় যোগদান করেইসর্বনাশা মাদকের বিরুদ্ধে তিনি জিরো টলারেন্স ঘোষণা করেছেন। মাদক সেবনকারী বা ব্যবসায়ী যতই প্রভাবশালী হোক, তাদেরকে আইনের আওতায় আনা হবে।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network